অর্গানিক ম্যাপ: মানচিত্র

২৩.৫ হাটি রিভিউ
সামগ্রীর রেটিং
প্রত্যেকে
৫০ লা+
ডাউনলোড
সামগ্রীর রেটিং
প্রত্যেকে
আরও জানুন
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি
স্ক্রিনশটের ছবি

এই অ্যাপ সম্পর্কে

Organic Maps হলো ভ্রমণ, হাইকিং, ট্রেকিং এবং সাইক্লিং অ্যাডভেঞ্চারের জন্য দ্রুত, বিস্তারিত অফলাইন ম্যাপ ও GPS নেভিগেশন অ্যাপ। রুট পরিকল্পনা করুন, ইমপোর্ট ও রেকর্ড করুন, এবং ইন্টারনেট ছাড়া বা ব্যাটারি ক্ষয় না করে মসৃণ নেভিগেশন উপভোগ করুন। বিশ্বের যেকোনো স্থানে নিরাপদে অন্বেষণ ও নেভিগেট করুন। অ্যাপটি সীমাহীন ম্যাপ ডাউনলোড এবং প্রতি দুই সপ্তাহে আপডেট সরবরাহ করে। ওপেনস্ট্রিটম্যাপে ভিত্তিক, স্বেচ্ছাসেবকদের তৈরি, প্রাইভেসি-ফার্স্ট, ১০০% অফলাইন এবং ১০০% ফ্রি।

অফলাইন:

অ্যাপটি ১০০% অফলাইনে কাজ করে — সার্চ ও নেভিগেশনসহ। ইন্টারনেট ছাড়াই আপনি মানচিত্র ঘুরে দেখতে ও নেভিগেট করতে পারবেন, যা মোবাইল ডেটা ও রোমিং খরচ বাঁচায়। ব্যাকগ্রাউন্ড ডেটা না থাকায় ব্যাটারিও দীর্ঘস্থায়ী হয়।

দ্রুত:

জুম, সার্চ এবং রুট গণনা চোখে পড়ার মতো দ্রুত কাজ করে।

বিস্তারিত ও আপডেটেড:

ম্যাপগুলো সমৃদ্ধ বিস্তারিত তথ্য সহ আসে এবং মাসে দুইবার আপডেট হয়। বহু জনপ্রিয় প্রতিযোগীর তুলনায় এখানে পাওয়া যায় ভবনের নাম, বেঞ্চ, হাইকিং পথসহ আরও অনেক দরকারি তথ্য।

ওপেনস্ট্রিটম্যাপ-ভিত্তিক:

OpenStreetMap হলো লাখো স্বেচ্ছাসেবকের তৈরি একটি উইকি-ধরনের বিশ্ব মানচিত্র। স্থানীয়রা তাঁদের এলাকাকে ভালো জানায়, ফলে মানচিত্রগুলো অত্যন্ত নির্ভুল — অনেক অঞ্চলে বাণিজ্যিক মানচিত্রের থেকেও বেশি। Organic Maps প্রতি দুই সপ্তাহে OSM ডেটা আপডেট করে। চাইলে আপনিও ওএসএম-এ তথ্য যোগ করে মানচিত্র উন্নয়নে সাহায্য করতে পারেন।

প্রাইভেসি-ফার্স্ট:

আমরা কোনো তথ্য বা শনাক্তকারী সংগ্রহ করি না। কোনো ডেটা লিক, বিজ্ঞাপন বা বিরক্তিকর নোটিফিকেশনের ঝুঁকি নেই — শুধুই পরিষ্কার ও ব্যক্তিগত মানচিত্র অভিজ্ঞতা।

গুরুত্বপূর্ণ ফিচার
স্থান অনুসন্ধান:

ঠিকানা, নাম বা ক্যাটাগরি দিয়ে সার্চ করুন, লাখো POI আবিষ্কার করুন, সময়সূচি, উইকিপিডিয়া নিবন্ধ, হুইলচেয়ার অ্যাক্সেসিবিলিটি ও অন্যান্য দরকারি তথ্য দেখুন।

GPS নেভিগেশন:

ভয়েস-গাইডেড টার্ন-বাই-টার্ন নেভিগেশন উপভোগ করুন। হাঁটা, হাইকিং, সাইক্লিং বা ড্রাইভিং রুট তৈরি করুন — শহর ও দেশের মধ্যকার রুটসহ। মেট্রো যাত্রার সর্বোত্তম রুটও খুঁজে পাবেন। অ্যান্ড্রয়েড অটো সমর্থিত।

বিশ্বব্যাপী হাইকিং ও সাইক্লিং পথ:

বিশেষ ম্যাপ লেয়ার চালু করে বিশ্বজুড়ে জনপ্রিয় হাইকিং ও সাইক্লিং রুট দেখুন। রঙিন বাইক/এমটিবি রুট এবং অফিসিয়াল হাইকিং পথগুলো লেয়ারের মাধ্যমে পরিবর্তন করে দেখতে পারেন।

পাবলিক ট্রান্সপোর্ট:

স্টপে পাবলিক ট্রান্সপোর্টের রুট নম্বর দেখুন। লাইভ সময়সূচি ও রাউটিং উন্নয়নে রয়েছে।

ম্যাপ স্টাইল:

আপনার প্রয়োজন অনুযায়ী ম্যাপ লেয়ার বেছে নিন — আউটডোরস, কনট্যুর লাইন, হাইকিং, সাইক্লিং অথবা মেট্রো/সাবওয়ে।

ট্র্যাক রেকর্ডার:

রুট ও পছন্দের স্থান রেকর্ড, ইমপোর্ট, এক্সপোর্ট ও শেয়ার করুন। KML, KMZ, GPX এবং GeoJSON ফরম্যাট সমর্থিত।

উইকিপিডিয়া নিবন্ধ:

মানচিত্রে যে স্থানগুলো খুঁজে পান, সেগুলোর উইকিপিডিয়া নিবন্ধ পড়ুন। সার্চে “?wiki” লিখে সব উইকিপিডিয়া যুক্ত স্থান খুঁজে নিন।

ম্যাপ এডিটর:

Organic Maps থেকেই OpenStreetMap-এ তথ্য যোগ বা সম্পাদনা করুন।

ডার্ক মোড:

রাতে আরামদায়ক ভিউয়ের জন্য ডার্ক থিম ব্যবহার করুন।

অ্যাপটি চেষ্টা করে দেখুন — এটি ১০০% ফ্রি, বিজ্ঞাপনমুক্ত, দ্রুত, এবং সম্পূর্ণ অফলাইন। হাইকিং, বাইকিং, ট্রেকিং ও ভ্রমণের জন্য নির্ভরযোগ্য GPS নেভিগেশন উপভোগ করুন পৃথিবীর যেকোনো জায়গায়! দ্রুত, নির্ভরযোগ্য ও ব্যক্তিগত মানচিত্র অভিজ্ঞতা নিন এবং অন্যদের সাথে শেয়ার করুন।

Organic Maps হলো একটি স্বাধীন, কমিউনিটি-চালিত, ওপেন-সোর্স প্রকল্প যেখানে শত শত অবদানকারী ফিচার উন্নয়ন, বাগ ফিক্স, অনুবাদ এবং প্রকল্পের অগ্রগতিতে সহায়তা করেন।

টেলিগ্রামে যোগ দিন: @OrganicMapsApp
প্রকল্পকে সমর্থনের আরও উপায় জানুন: https://organicmaps.app/contribute/

আপনার সৎ মতামত ও রিভিউ আমাদের অনুপ্রাণিত করে! প্রশ্ন থাকলে organicmaps.app ওয়েবসাইটে যান।
হাইকিং, সাইক্লিং এবং ভ্রমণের জন্য নির্ভরযোগ্য অফলাইন ম্যাপ ও GPS নেভিগেশন পান।
আপডেট করা হয়েছে
২৯ সেপ, ২০২৬

ডেটা সুরক্ষা

ডেভেলপার কীভাবে আপনার ডেটা সংগ্রহ এবং শেয়ার করে তা থেকেই নিরাপত্তা ব্যবস্থা কাজ করা শুরু করে। অ্যাপের ব্যবহার, কোন অঞ্চলে ব্যবহার করা হচ্ছে এবং ব্যবহারকারীর বয়সের ভিত্তিতে ডেটা গোপনীয়তা এবং সুরক্ষা ব্যবস্থা আলাদা হতে পারে। ডেভেলপার এই তথ্য প্রদান করেছেন এবং সময়ের সাথে সাথে তা আপডেট করতে পারে।
  • কোনও ডেটা থার্ড-পার্টির সাথে শেয়ার করা হয়নি
    ডেভেলপার কীভাবে শেয়ার করার কথা ঘোষণা করেন সেই সম্পর্কে আরও জানুন
  • কোনও ডেটা সংগ্রহ করা হয়নি
    ডেভেলপাররা কীভাবে সংগ্রহ করার কথা ঘোষণা করেন সেই সম্পর্কে আরও জানুন

রেটিং ও পর্যালোচনাগুলি

২২.৭ হাটি রিভিউ

নতুন কী আছে

• OSM ডেটা ২৮ সেপ্টেম্বরের, উইকিপিডিয়া ২১ সেপ্টেম্বরের
• উন্নত বিকল্প পথ এবং তাদের আনুমানিক আগমনের সময়
• মধ্যবর্তী রুট স্টপগুলির ক্রম অপ্টিমাইজ করার জন্য একটি সেটিং যোগ করা হয়েছে
• পরিকল্পিত রুটে একটি স্টপ যোগ বা প্রতিস্থাপন করার জন্য বোতাম যোগ করা হয়েছে
• নির্বাচিত বিকল্প পথটি এখন নেভিগেশনের সময় সংরক্ষিত থাকবে
• ট্র্যাক রেকর্ডিং ঠিক করা হয়েছে এবং উন্নত করা হয়েছে
• KMB ফাইল আমদানি করার সমস্যা সমাধান করা হয়েছে
• ব্যবহারকারী ইন্টারফেসের উন্নতি ও সংশোধন
…আরও বিস্তারিত এখানে omaps.org/news