আপনি কি আল্লাহর আরো প্রিয় বান্দা হতে চান? প্রতিদিনের সুন্নাহভিত্তিক নিয়মিত আমল আপনার সেই লক্ষ্য অর্জনে দারুণভাবে সহায়তা করবে।
কিন্তু ব্যস্ত জীবনে আমরা মাঝে মাঝে নিয়মিত মাসনুন আমল করতে পারি না বা এর গুরুত্ব ভুলে যাই। আর চিন্তা নেই সাদিক অ্যাপ আপনার ইবাদাত সহায়ক বন্ধু হিসেবে এসব সমস্যার সমাধান নিয়ে এসেছে।
এই ইসলামিক অ্যাপটি আপনার প্রতিদিনের ইবাদত ও আমলকে আরও সহজ ও অর্থবহ করবে। প্রতিটি মুহূর্তে আল্লাহ তা'আলার কথা স্মরণ করিয়ে দিতে এটি হবে আপনার নির্ভরযোগ্য সঙ্গী, ইন-শা-আল্লাহ।
🕌এই এক অ্যাপে পাচ্ছেন:
- নামাজ ও রোজার সময়সূচী
- কুরআন তিলাওয়াত ও বিশুদ্ধ দোয়া
- কিবলা কম্পাস ও মসজিদ খোঁজার সুবিধা
- আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ
- ইসলামিক ক্যালেন্ডার
- গুরুত্বপূর্ণ আমলের রিমাইন্ডার
এছাড়া অ্যাপটি পুরোপুরি ফ্রি এবং সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত!
দৈনন্দিন ইবাদাতে সাদিক কিভাবে আপনার সহায়ক হবে?
নামাজের সঠিক সময় জানুন:
- অ্যাপটিতে আপনার লোকেশন অনুযায়ী সকল ওয়াক্তের নামাজের সঠিক সময় পাবেন।
- এছাড়া তাহাজ্জুদের সময় ও সালাতের নিষিদ্ধ সময়গুলোও দেখতে পারবেন।
- সালাতের ওয়াক্ত শুরুর আজান নোটিফিকেশন।
কুরআন পড়ুন ও তেলাওয়াত শুনুন:
- কুরআন তেলাওয়াতের পাশাপাশি বাংলা ভাষায় কুরআনের অনুবাদ পড়তে পারবেন।
- এর সাথে আপনার পছন্দের ক্বারির তিলাওয়াতও শুনতে পারবেন।
- কুরআনের সাথে আপনার সম্পর্ক আরো মজবুত করতে শব্দে শব্দে অর্থ আপনাকে সাহায্য করবে।
- এছাড়া মুসহাফ মোডে শুধু আরবীতে কুরআন পড়তে পারবেন যা আপনার তিলাওয়াত বা হিফজকে সহজ করবে।
অর্থবহ জীবন গড়ুন, লক্ষ্য ঠিক করুন ও অগ্রগতি ট্র্যাক করুন:
- আপনার জীবনের একটি অর্থবহ লক্ষ্য নির্ধারণ করুন এবং আপনার অগ্রগতি ট্র্যাক করুন।
- প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে এমন জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে যা আল্লাহকে সন্তুষ্ট করে এবং আখিরাতে আপনার উপকার বয়ে আনবে।
৩০০+ সুন্নাহ দোয়া শিখুন:
- ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত দৈনন্দিন জীবনের ৩০০ এর অধিক মাসনুন দোয়া ও যিকির অ্যাপটিতে যোগ করা হয়েছে।
- দোয়াগুলো ১৫+ ক্যাটাগরিতে সাজানো, যাতে সহজেই আপনি আপনার প্রয়োজনীয় দোয়া খুঁজে পান।
- এছাড়া দোয়াগুলোর অডিও শুনতে পারবেন এবং দোয়ার অর্থ ও উচ্চারণ পড়তে পারবেন যা আপনাকে দোয়াগুলো শিখতে ও বুঝতে সাহায্য করবে।
রোজার সময় জানুন:
- রোজার সময়সূচি দেখে সঠিক সময়ে সেহরি ও ইফতার করতে পারবেন।
ক্বিবলার দিক জানুন:
- আপনি যেখানেই থাকুন অফিস, বাসা কিংবা ভ্রমণে এই অ্যাপের সাহায্যে সহজেই কাবার সঠিক দিক জানতে পারবেন!
দৈনিক কুরআনের আয়াত ও দোয়া পড়ুন:
- ব্যস্ততার মাঝেও অ্যাপ খুলেই কুরআনের প্রতিদিনের আয়াত পড়তে পারবেন যা আপনাকে আখিরাতের পথে একধাপ এগিয়ে নিয়ে যাবে।
- পাশাপাশি দৈনিক দোয়া থেকে সহজেই নির্বাচিত দোয়া ও আজকার পড়তে পারবেন।
- এছাড়া অ্যাপটিতে বিভিন্ন সময়ে আপনাকে প্রয়োজনীয় আমল স্মরণ করিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে আপনি আপনার আমলকে আরো সুন্দর করতে পারবেন।
সহজেই আশেপাশের মসজিদ খুঁজে বের করুন:
- অ্যপটি ব্যবহার করে সহজেই আপনার নিকটস্থ মসজিদ খুঁজে পাবেন।
ইসলামিক ক্যালেন্ডার দেখুন:
- অ্যাপটিতে হিজরী ও খ্রিস্টীয় ক্যালেন্ডার পাবেন।
- হিজরী ক্যালেন্ডারে দিন যোগ বা বিয়োগ করে আপনার পছন্দের হিজরী তারিখ সেট করতে পারবেন।
বুকমার্ক করুন:
- এখানে আপনার প্রয়োজনীয় কুরআনের আয়াত বা দোয়া বুকমার্ক করে রাখতে পারবেন এবং পরবর্তীতে সেটি সহজেই পড়তে পারবেন।
আপনার ভাষায় সাদিক অ্যাপ ব্যবহার করুন:
- বর্তমানে অ্যাপটিতে ইংরেজি, বাংলা, আরবি, উর্দু ও ইন্দোনেশিয়ান ভাষা আছে। আরও নতুন ভাষা যোগ করার কাজ চলমান আছে।
✳️ অ্যাপটির আরো কিছূ ফিচারস:
- নামাজের সময়ের উইজেট
- সালাতের ওয়াক্তের নোটিফিকেশন
- আসমাউল হুসনা
- ইবাদত সংশ্লিষ্ট ও জুমুয়াহ রিমাইন্ডার
- নামাজের সময় হিসাবের বিভিন্ন পদ্ধতি
আর দেরী কেন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন ও আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণ দান করুন।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ﷺ বলেছেনঃ “কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে সে (আহবানকারী) প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৪]
অ্যাপটি ডেভেলপ করেছে: Greentech Apps Foundation (GTAF)
ওয়েবসাইট: https://gtaf.org
আপনার দোয়ায় আমাদেরকে স্মরণ রাখবেন। জাঝাকুমুল্লাহু খইরন।
প্রতিদিনের ইবাদতকে আরো অর্থপূর্ণ করুন। কুরআন, নামাজ, দোয়া, কিবলা, সব একসাথে
আপডেট করা হয়েছে
১৩ অক্টো, ২০২৬